×

সারাদেশ

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দুই ভাইয়ের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ০৬:১৬ পিএম

সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর রাতে ধর্মপাশার শালদিগা হাওরে বজ্রপাতে আক্রান্ত হয়ে তারা মারা যান।

মৃতরা হলেন, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের মনু মিয়ার ছেলে খোকন মিয়া (৪২) ও জিলন মিয়া।

জানা গেছে, সোমবার দিবাগত রাতে নৌকা নিয়ে শালদিগা হাওরে জাল দিয়ে মাছ ধরতে যান বেখইজোড়া গ্রামের মনু মিয়ার তিন ছেলে। সেখানে ভোর পাঁচটার দিকে ঝড়ের কবলে পড়েন তারা। এসময় বজ্রপাতের একটি গোলা তাদের নৌকায় পড়লে খোকন ও জিলন মিয়ার শরীর বজ্রপাতের আঘাতে ঝলসে যায়। স্বজনরা খবর পেয়ে তাদেরকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের সহোদর দুই ভাই মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। আমরা এখন ঘটনাস্থলে যাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতকে টপকে বাংলাদেশের বাণিজ্যে দ্বিতীয় যুক্তরাষ্ট্র

ভারতকে টপকে বাংলাদেশের বাণিজ্যে দ্বিতীয় যুক্তরাষ্ট্র

২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

নৌবাহিনীর ডিইডব্লিউতে নিয়োগ, বেতন কত?

নৌবাহিনীর ডিইডব্লিউতে নিয়োগ, বেতন কত?

চাঁদাবাজি দমনে বিএনপি নেতাদের ছাড় নয়: আইনমন্ত্রী

চাঁদাবাজি দমনে বিএনপি নেতাদের ছাড় নয়: আইনমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App