×

সারাদেশ

বাবা-ছেলের মারামারি থামাতে গিয়ে গৃহবধূ নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৯ পিএম

বাবা-ছেলের মারামারি থামাতে গিয়ে গৃহবধূ নিহত

ছবি: সংগৃহীত

জামালপুরে সরিষাবাড়ীতে মোবাইল ফোনকে কেন্দ্র করে প্রতিবেশি পিতা ও পুত্রের মধ্যে মারামারি থামাতে গিয়ে মেহেরুন্নেসা (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

রবিবার (১৮ সেপ্টেম্বর) নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে সৃষ্ট সংঘর্ষে মেহেরুন্নেসা নিহত হন। তিনি ওই গ্রামের রইস উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফুলবাড়িয়া গ্রামের ফরহাদ আলীকে তার ছেলে জিহাদ হাসান কিছুদিন আগে মোবাইল ফোন কিনে দিতে বলে। ছেলের আবদার পূরণ না হওয়ায় বাবা ও ছেলের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এ নিয়ে রবিবার বিকেলে উভয়ের মধ্যে মারামারি বাধলে প্রতিবেশি মেহেরুন্নেসা তাদের থামাতে যান। এসময় একটি ইটের ঢিল এসে তার বুকে লাগে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ধাওয়ায় তাহসিফ ‘দৌড়’ দিয়েছেন, ‘হাস্যকর’ বলছেন বাবা

পুলিশের ধাওয়ায় তাহসিফ ‘দৌড়’ দিয়েছেন, ‘হাস্যকর’ বলছেন বাবা

ঢাকা-সৌদি রুটের ১৫৯ ফ্লাইট বাতিল, প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

ঢাকা-সৌদি রুটের ১৫৯ ফ্লাইট বাতিল, প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

স্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগ দাবি, প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুমকি নাহিদের

স্বরাষ্ট্র ও বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগ দাবি, প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুমকি নাহিদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App