×

সারাদেশ

বাল্কহেডের ধাক্কায় সেতু ভেঙে নদীতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২, ০৯:০৯ পিএম

বাল্কহেডের ধাক্কায় সেতু ভেঙে নদীতে

কুমিল্লার দাউদকান্দিতে বাল্কহেডের ধাক্কায় সেতুর মাঝের অংশ ভেঙে পড়েছে নদীতে। ছবি : ভোরের কাগজ

কুমিল্লার দাউদকান্দিতে বাল্কহেডের ধাক্কায় সেতুর মাঝের অংশ ভেঙে পড়েছে নদীতে। তবে সেতুর একটি অংশ বাল্কহেডের ওপর পড়লে কেউ হতাহত না হলেও বাল্কহেডটি আটকে যায়।

বুধবার রাতে সেতুটি ভেঙে পড়ার বিষয়টি শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে এলাকাবাসীর মধ্যে জানাজানি হয়।

উপজেলার জিংলাতুলি ইউনিয়নের ছান্দ্রা ও গলিয়ারচর সংযোগ  সড়কের  কালাডুমুর নদের উপর ২০০৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতুটি নির্মাণ করে। সেতুটি ভেঙে পড়ার  ফলে কয়েকটি গ্রামের সড়ক ও নৌপথের যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান বলেন, বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে জেনেছি। যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে বলা হয়েছে।

উপজেলা প্রকৌশলী আশরাফ উদ্দিন খন্দকার বলেন, যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে ভেঙে পড়া সেতুর অংশটি অপসারণের কাজ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যবর্তী নির্বাচনে পাল্টে গেল রাজনীতির সমীকরণ

মধ্যবর্তী নির্বাচনে পাল্টে গেল রাজনীতির সমীকরণ

শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান নাহিদ ইসলামের

শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান নাহিদ ইসলামের

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App