×

সারাদেশ

কুষ্টিয়ায় বাস উল্টে দুই তরুণীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০৪:০৭ পিএম

কুষ্টিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে দুই তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের মঙ্গলবাড়ীয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, মহাসড়কের মঙ্গলবাড়ীয়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

ওসি আরও জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

আজকের নামাজের সময়সূচি: ১১ জুন ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ১১ জুন ২০২৬

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App