×

সারাদেশ

কুমিল্লায় আ.লীগের সম্মেলনে ধাওয়া-পাল্টা ধাওয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২২, ০২:৪৩ পিএম

কুমিল্লায় আ.লীগের সম্মেলনে ধাওয়া-পাল্টা ধাওয়া

কুমিল্লা মহানগর আওয়ামী-লীগের সম্মেলনে ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

কুমিল্লা মহানগর আওয়ামী-লীগের সম্মেলনে ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।

শনিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগরের টাউন হল মাঠের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টায় দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে মঞ্চ উঠে পৌনে ১২টার দিকে উদ্বোধনী বক্তব্য শুরু করেন। এ সময় সংরক্ষিত নারী আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুম সুলতানা সীমা দলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে চেষ্টা করেন। কিন্তু এমপি সীমাসহ ৮ জনকে ভেতরে প্রবেশ করতে বলায় বিপত্তি বাধে।

এ সময় তারা কিছু সময় গেটে বিক্ষোভ করে ও পরে তারা ফিরে যাওয়ার সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এরপর এমপি বাহার ও সীমা সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফারণ ও বোতল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি মুহাম্মদ হানিফ সরকার বলেন, আওয়ামী লীগের উভয় পক্ষের কর্মীরা কিছু ককটেল চার্জ করেছে, আমরা পরিস্থিতি শান্ত করেছি, বড় ধরনের কিছু ঘটেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপি নেতার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট এনসিপি নেতার বিরুদ্ধে সাইবার আইনে মামলা

চুক্তি স্বাক্ষরের জন্য এটাই ইরানের শেষ সুযোগ

ডোনাল্ড ট্রাম্প চুক্তি স্বাক্ষরের জন্য এটাই ইরানের শেষ সুযোগ

যুদ্ধ শুরুর পর দেশ ছেড়েছেন ইসরায়েলিরা

যুদ্ধ শুরুর পর দেশ ছেড়েছেন ইসরায়েলিরা

ট্রাম্পের ‘আলোচনা শুরুর’ দাবি নাকচ করে দিলো ইরান

ট্রাম্পের ‘আলোচনা শুরুর’ দাবি নাকচ করে দিলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App