×

সারাদেশ

গোমস্তাপুরে অস্ত্রসহ আটক ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ০৩:৫৬ পিএম

গোমস্তাপুরে অস্ত্রসহ আটক ১

ছবি: ভোরের কাগজ

গোমস্তাপুরে অস্ত্রসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ মো. মাসুদ রানা (২৫) নামে এক এনজিওর মালিককে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চৌডালা বিজ্রের টোল ঘরের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মো. মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি প্রতিষ্ঠিত এনজিও মধুমতির মালিক এবং শিবগঞ্জ উপজেলার কানসাট শিবনারায়নপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান জানান, উপজেলার চৌডালা বিজ্রের টোল ঘরের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

ওসি মাহবুব আরো জানান, সে মোটরসাইকেল যোগে কানসাট থেকে গোমস্তাপুর আসার পথে চৌডালা বিজ্রের টোল ঘরের সামনে তার মোটরসাইকেল গতিরোধ করে এ সময় তার দেহ তল্লাশি করলে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তুল ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধারসহ মো. মাসুদ রানাকে আটক করা হয়। এ বিষয়ে গোমস্তাপুর থানা অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App