×

সারাদেশ

ছেলেকে পুড়িয়ে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২২, ০২:৩৭ পিএম

ছেলেকে পুড়িয়ে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার

নিহত রাজু হোসেন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে ছেলেকে পুড়িয়ে হত্যার অভিযোগে তার মা লিপি আক্তারকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ নভেম্বর) এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ছেলের বাবা ও লিপির প্রাক্তন স্বামী আনোয়ার হোসেন।

গ্রেপ্তার লিপি আক্তার দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা ও মৃত লতিফের মেয়ে।

অভিযোগে আনোয়ার উল্লেখ করেন, ১৮ বছর আগে তাদের বিয়ে হয়। ১৩ বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এর মাঝে তাদের রাইয়ান হোসেন (১৭) ও রাজু হোসেন (১৪) নামে দুই ছেলের জন্ম হয়। বিচ্ছেদের পর মায়ের কাছে থাকতো সন্তানরা। গত ১৩ নভেম্বর রাতে লিপি অজ্ঞাত দুই তিনজনকে সঙ্গে নিয়ে রাজুর শয়ন কক্ষে তার হাত পা রশি দিয়ে বেঁধে কেরোসিন ঢেলে গায়ে আগুন লাগিয়ে দেয়। রাজুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে তাকে প্রথমে সদর জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করায়। ১৮ নভেম্বর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাজুর মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, এ ঘটনা মামলা হয়েছে। অভিযুক্ত লিপিকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App