×

সারাদেশ

কৃত্রিম সংকটের জন্য দায়ী অসাধু ব্যবসায়ীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ০৫:২৪ পিএম

কৃত্রিম সংকটের জন্য দায়ী অসাধু ব্যবসায়ীরা

শনিবার রাজশাহী সার্কিট হাউসে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ছবি: ভোরের কাগজ

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া আছে আরও একলাখ টন চিনি মজুত করার। বর্তমানে চিনির কোনো অভাব নেই। রমজানকে টার্গেট রেখে বাজারে পর্যাপ্ত চিনির মজুত রয়েছে।

শনিবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহী সার্কিট হাউসে ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মতবিনিময়কালে শিল্পমন্ত্রী বলেন, রাজশাহী গ্রীণসিটি ও ক্লিনসিট হিসেবে পরিচিতি পেয়েছে। এখন রাজশাহীকে কর্মসংস্থান সিটিতে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শুধু ঢাকাকে উন্নত করতে চায় না। রাজশাহীকেও উন্নত করতে চায়। প্রধানমন্ত্রী সকল চিন্তা করেন। বিএনপি জামায়াতের লুটেরা সরকার দেশের শিল্প কলকারখানা বন্ধ করে দিয়েছিলো। প্রধানমন্ত্রী বাঁচিয়ে রাখতে চায়। আমরা রাজশাহীতে সকল কলকারখানা চালু করবো। যারা চালু করার জন্য উদ্যোগ নিতে চান সহযোগিতা করবো।

নূরুল মজিদ বলেন, রাজশাহীতে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পরিবেশ নেই। যার কারণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। তবে চামড়া শিল্প গড়ে তোলার পরিকল্পনা আছে। এছাড়া পর্যটন শিল্প, সুপেয় পানি উৎপাদান, ফুড প্রসেসিং কারখানা তৈরীর সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের সহজ ও স্বল্পসুদে ঋণ নিয়ে কাজ করতে হবে। জেলার পরিবেশ অনুযায়ী কলকারখানা গড়ে তুলতে হবে। এ সময় নারী উদ্যোক্তাদের জন্য বিসিকে ১০% প্লট রাখা ও সহজ ও স্বল্প ঋণে দেয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি।

শনিবার সকালে রাজশাহী জেলা প্রশাসন ও বিসিকের যৌথ আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটন, বিসিকের চেয়ারম্যান (গ্রেড-১) মুহ. মাহবুবর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক, বিশিষ্ট সমাজ সেবী শাহিন আক্তার রেনী, বিসিকের আঞ্চলিক পরিচালক রেজাউল আলম সরকার, জেলা প্রধান জাফর বায়েজিদ, রাজশাহী চেম্বারের সভাপতি মাসুদ রানা রিংকু প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App