×

সারাদেশ

ঈশ্বরগঞ্জে ভিজিডি’র চাল আত্মসাতের প্রতিবাদে ঝাড়ু মিছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৩, ০৮:৪৭ পিএম

ঈশ্বরগঞ্জে ভিজিডি’র চাল আত্মসাতের প্রতিবাদে ঝাড়ু মিছিল

ছবি: ভোরের কাগজ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাজিবপুর ইউনিয়নের জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান আব্দুল আলী ফকিরের বিরুদ্ধে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ করেছেন হতদরিদ্র নারীরা। তারা বিক্ষোভসহ ঝাড়ু মিছিল করেছেন।

রবিবার (১৫ জানুয়ারি) ওই ইউনিয়ন পরিষদের সামনে থেকে ঝাড়ুসহ বিক্ষোভ মিছিল করে ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ সড়কের শাহাগঞ্জ বাজারের চৌরাস্তা মোড়ে অবস্থান নেয়।

জানা যায়, রাজিবপুর ইউনিয়নের প্রায় দু’শ দুঃস্থ্য নারী ২১ মাসের ভিজিডি’র চাল পায়নি। এনিয়ে কয়েক দফা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেও প্রতিকার না পেয়ে তারা ঝাড়ুসহ বিক্ষোভ মিছিল করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিনের সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি করা হয়। পরে তদন্ত কমিটির প্রতিবেদনে অনিয়ম প্রমাণিত হওয়ায় পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্যে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদনসহ চিঠি প্রেরণ করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির বলেন, নির্বাচিত হওয়ার পর এপ্রিল ২০২২ থেকে নিয়মিত চাল দেয়া হয়েছে। পূর্বের চেয়ারম্যানের আমলে কার্ডগুলো করা হয়। তিনি কাকে কার্ড দিয়েছেন বা দেননি সেটা জানা নেই।

তিনি আরো বলেন, গত নভেম্বরে অভিযোগের পর জানতে পারি প্রকৃত কার্ডদারীরা চাল পাচ্ছে না। ট্যাগ অফিসারের উপস্থিতিতেই চাল বিতরণ করা হয়েছে। তদন্ত কালে আমার অনিয়ম হয়েছে এটা কোন কার্ডদারী বলেননি।

এ বিষয়ে সাবেক চেয়ারম্যানের সাথে কথা বলতে তার মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App