×

সারাদেশ

গোবিন্দগঞ্জে অটোচালকের হাত পা বাঁধা লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ০৮:৪৬ পিএম

গোবিন্দগঞ্জে অটোচালকের হাত পা বাঁধা লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিখোঁজের ৬ দিন পর অটোচালক কনক মিয়া (২৮) লাশ উদ্ধার করা হয়েছে। কনক মিয়া উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফুল মিয়ার ছেলে।

শনিবার (২১ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামারের কাটা এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের হাত-পা বাঁধা এবং চোখ ক্ষত-বিক্ষত দেখা গেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি বাড়ি থেকে কনক মিয়া তার ব্যাটারী চালিত অটোরিক্সা নিয়ে বের হয়ে যান। এরপর তার কোন খোঁজ খবর না পাওয়ায় গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করা হয়। শনিবার সাহেবগঞ্জ ইক্ষু খামারের কাটা এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে কনকের লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশটি তার স্বজনরা শনাক্ত করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন জানান, কনকের অটোরিক্সাটি এখনও উদ্ধার করা যায়নি। হত্যার রহস্য উদঘাটন করতে বিভিন্নভাবে খোঁজ খবর নেয়া হচ্ছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App