×

সারাদেশ

বিশেষ ট্রেনে একদিনে আয় ১৪ লাখ ৭০ হাজার টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ০৬:৪৪ পিএম

বিশেষ ট্রেনে একদিনে আয় ১৪ লাখ ৭০ হাজার টাকা

ছবি: সংগৃহীত

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় আওয়ামী লীগ নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার জন্য আটটি বিশেষ ট্রেনের অনুমোদন দেওয়া হয়। উত্তরাঞ্চলের বিভিন্ন রেল স্টেশন থেকে ট্রেনগুলো

রবিবার (২৯ জানুয়ারি) সকালে যাত্রা শুরু করে রাজশাহী স্টেশনে সকাল ১০টা ৫০ মিনিট থেকে দুপুর ২টার মধ্যে পৌঁছে। এই আটটি বিশেষ ট্রেনে বাংলাদেশ রেলওয়ের আয় হয়েছে ১৪ লাখ ৭০ হাজার ৭৩৩ টাকা।

পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা এ কে এম নূরুল আলম জানান, ঈশ্বরদী-রাজশাহী, নাটোর-রাজশাহী, পাঁচবিবি-রাজশাহী, রানীনগর-রাজশাহী, সিরাজগঞ্জ-রাজশাহী, আড়ানী-রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী, রহনপুর-রাজশাহী রুটে বিশেষ আটটি ট্রেন চলাচল করছে। এসব ট্রেনে ১২ হাজার ৫২৮টি আসন রয়েছে। আট ট্রেনের ভাড়া বাবদ রেলের আয় হয়েছে ১৪ লাখ ৭০ হাজার ৭৩৩ টাকা।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদিএই তথ্য নিশ্চিত করে বলেন, রেলওয়ে সেবামূলক একটি প্রতিষ্ঠান। আটটি বিশেষ ট্রেনে ১২ হাজার ৫২৮টি আসন থাকলেও প্রায় ২০ হাজার মানুষ যাতায়াত করে। প্রায় ২০ হাজার মানুষকে জনসভাস্থলে নিরাপদে পৌঁছে দেওয়ার মাধ্যমে রেলসেবা দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App