×

সারাদেশ

খাল শুকিয়ে মৎস্য নিধন, হুমকির মুখে ৫ কোটি টাকার ব্রিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ০৮:১১ পিএম

খাল শুকিয়ে মৎস্য নিধন, হুমকির মুখে ৫ কোটি টাকার ব্রিজ

ছবি: ভোরের কাগজ

খাল শুকিয়ে মৎস্য নিধন, হুমকির মুখে ৫ কোটি টাকার ব্রিজ

ছবি: ভোরের কাগজ

সুনামগঞ্জের শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও ইউনিয়নের বাবনগাঁও গ্রাম সংলগ্ন গুইরাখাল ব্রিজের নিচের গুইরাল খাল শুকিয়ে মৎস্য নিধন করায় হুমকির মুখে পড়েছে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত গুইরাখাল ব্রিজ ও এপ্রোচ সড়ক।

রবিবার (২৯ জানুয়ারি) সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, ভাসান পানিতে মৎস্য আহরনের শর্তে ১৪২৮ বাংলা থেকে ১৪৩০ বাংলা সনের জন্য ইজারা নেয় বাবনগাঁও সোনালী মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড। কিন্তু ইজারাদাররা ভাসান পানিতে মৎস্য আহরণের শর্ত ভঙ্গ করে সরকারের নীতিমালা বিরোধী কাজ করে পানির পাম্প লাগিয়ে খাল শুকিয়ে মৎস্য নিধন করছে অনায়াসে।

এতে করে পূর্ব বীরগাঁও ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের উমেদ নগর, সলফ, বীরগাঁও, বাবনগাঁও, হাঁসকুড়ি, ধলমৈশা, উপ্তিরপাড়, কাউয়াজুরীসহ দিরাই থানার নগদীপুর, দৌলতপুর, কামরিবীজ, জগদলসহ দক্ষিণ এলাকার একমাত্র চলাচলের রাস্তার মাঝখানে বাবনগাঁও সংলগ্ন নব নির্মিত গুইরাখাল ব্রিজের এপ্রোচসহ পিলারের নিচের মাটি ধ্বসে বড় বড় ফাটল ও গর্ত হওয়ায় ব্রিজটি পড়েছে হুমকির মুখে। যে কোন সময় ব্রিজটি ধ্বসে গিয়ে সরকারের কোটি কোটি টাকার ক্ষতিসাধনসহ এলাকাবাসী যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

[caption id="attachment_402581" align="alignnone" width="1394"] ছবি: ভোরের কাগজ[/caption]

নাম প্রকাশে অনিচ্ছুক বীরগাঁও এলাকার অনেকেই বলেন, কিছু প্রভাবশালী লোক প্রতি বছর এই ব্রিজের নিচটি লিজ এনে ভাসা পানিতে মৎস্য আহরণ না করে শুকিয়ে মৎস্য নিধন করার ফলে ব্রিজের চতুর্র্দিকের মাটি ধ্বসে গিয়ে ব্রিজটি হুমকির মুখে পড়েছে। পূর্বে আরেকবার এই জায়গায় ব্রিজ ছিল, গুইরাখাল শুকিয়ে খাওয়ার কারণে পূর্বের ব্রিজটিও ধ্বসে গিয়ে দীর্ঘ কয়েক বছর এলাকাবাসীর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। সঠিক তদন্ত মোতাবেক সরকারি নীতিমালা ভঙ্গকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

গুইরাখাল শুকিয়ে মৎস নিধনের ব্যাপারে ইজারাদার বাবনগাঁও সোনালী মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি লিকুল হকের মুঠোফোনে বারবার কল দিলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার জানান, খবর পেয়ে তহসিলদারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত মোতাবেক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় গ্রেপ্তার দুজন রিমান্ডে

হরমুজ প্রণালির কেশম দ্বীপে ফের হামলা

হরমুজ প্রণালির কেশম দ্বীপে ফের হামলা

গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানির টোপ গিলে দিশেহারা তামাক চাষিরা

গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানির টোপ গিলে দিশেহারা তামাক চাষিরা

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুন

বাগেরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App