×

সারাদেশ

হাসপাতালেই মৃত্যু হলো পরিচয়হীন শতবর্ষী বৃদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৪ পিএম

হাসপাতালেই মৃত্যু হলো পরিচয়হীন শতবর্ষী বৃদ্ধার

শতবর্ষী বৃদ্ধা জোসনা রানি। ছবি: ভোরের কাগজ

নাটোরের গুরুদাসপুরে হাসপাতালে চিকিৎসাধীন পরিচয়হীন শতবর্ষী বৃদ্ধা জোসনা রানির মৃত্যু হয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবজারভেশন কক্ষে তার মৃত্যু হয়। সন্ধ্যার পর বেওয়ারিশ হিসেবে ওই বৃদ্ধার লাশটি উপজেলার আনন্দনগর মহাশ্মশানে দাহ করা হয়।

হাসপাতাল সূত্র বলছে, গত বছরের ১২ ডিসেম্বর হাসপাতালের জরুরি বিভাগের সামনে অসুস্থ ওই নারীকে পাওয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষ স্ব-প্রণোদিত হয়ে ওই দিন সকালে হাসপাতালে ভর্তি করে। সেসময় ওই নারীর মাথায় গুরুত্বর যখম ছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষের পরিচর্যায় মাথার আঘাত শুকিয়ে এলেও হাঁটা-চলা করতে পারতেন না তিনি।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের জরুরী বিভাগের সেবিকা সিদ্দীকা জানান, ভর্তির দেড় মাসেও ওই নারীর পরিচয় মেলেনি। হাতে শাখা থাকায় প্রাথমিকভাবে হিন্দু ধর্মাবলম্বী বলে ধারণা করা হয়েছে। নিজের নাম জোসনা রানি ছাড়া অন্য কিছু বলতে পারতেন না ওই নারী। কিছু জিজ্ঞেস করলে শুধু খাবার চাইতেন। তিনি বলেন, অসুস্থ ওই নারীর মাথায় পোকা ধরেছিল। হাসপাতালের নিবীর পরিচর্যায় মাথার ঘা শুকিয়ে এসেছিল। কিন্তু হাঁটা-চলা করতে পারতেন না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোজাহিদুল ইসলাম জানান, গত ১২ ডিসেম্বর থেকে নিয়োমিতভাবে হাসপাতাল কর্তৃপক্ষের তত্বাবধায়নেই চিকিৎসা, খাওয়া-দাওয়া চলছিল। রবিবার দুপুরে ওই বৃদ্ধা মারা গেলে উপজেলা প্রশাসনকে লাশটির সৎকারের জন্য জানানো হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ পেলেও দেড় মাসেও বৃদ্ধার পরিচয় না পাওয়ায় লাশটি রবিবার সন্ধ্যার পর উপজেলার আনন্দনগর মহাশ্মশানে দাহ করে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবনী রায় জানান, হাসপাতালে মারা যাওয়া বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। একারণে বৃদ্ধের লাশটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সৎকার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App