×

সারাদেশ

মারা গেছেন গুলিবিদ্ধ রেস্তোরাঁ ব্যবস্থাপক কাজল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০০ এএম

মারা গেছেন গুলিবিদ্ধ রেস্তোরাঁ ব্যবস্থাপক কাজল

ছবি: সংগৃহীত

অবশেষে মারা গেছেন নারায়ণগঞ্জ নগরীর চাষাড়ায় গুলিতে আহত ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরাঁর ব্যবস্থাপক শফিউর রহমান কাজল (৩৫)। ঘটনার প্রায় পঁচিশ ঘণ্টা পরে সোমবার রাত ১০টায় তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গত রবিবার দিবাগত রাতে গুলিবিদ্ধ হন তিনি। কাজলের পেটে ও পেছনে গুলি লেগেছিল। বাড়ির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে বাড়ির একাংশের বাড়িওয়ালা আজহার তালুকদার (৬৫) তার লাইসেন্স করা পিস্তল ও শটগান দিয়ে তাকে গুলি করেন।

চাষাড়ার আংগুরা প্লাজায় অবস্থিত সুলতান ভাই কাচ্চির মালিক শুক্কুর আলি বলেন, এ ভবনের মালিকানা নিয়ে বিরোধ রয়েছে। তিনি বাড়ির জহিরুল তালুকদারের ভাড়াটিয়া। বাড়ির একাংশের মালিক আজহার তালুকদার এসে তার কাছে বকেয়া ইউটিলিটি বিল বাবদ দশ লাখ টাকা দাবি করে। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে আজহার তালুকদার বাসা থেকে তার লাইসেন্স করা পিস্তল ও শটগান নিয়ে এসে গুলি করলে কাজল গুলিবিদ্ধ হন। ঘটনার পরপর পুলিশ আজহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদার মোহনকে গ্রেপ্তার করে। তাদের পিস্তল ও শটগান জব্দ করে।

নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ‘কাজলের আত্মীয়রা মৃত্যুর বিষয়টি আমাকে জানিয়েছে। রাত ১০টার দিকে ঢামেক হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় রোববার রাতেই শুক্কুর আলি বাদি হয়ে মামলা করেন। যে মামলায় আজহার ও তার ছেলে আরিফকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেঘের আড়াল ছাপিয়ে যে রোদের উচ্ছ্বাস

মেঘের আড়াল ছাপিয়ে যে রোদের উচ্ছ্বাস

ফিনটেকে এক দশকের নেতৃত্বে সৈয়দ তানভীর আহমেদ

ফিনটেকে এক দশকের নেতৃত্বে সৈয়দ তানভীর আহমেদ

সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App