×

সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে হতাহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১১ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে হতাহত ২

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় দুষ্কৃতিকারীদের গুলিতে রোহিঙ্গা নারী নুর কায়েস (২৫) নিহত এবং হেড মাঝি আবদুর রহিম (৩৮) গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিতে নিহত রোহিঙ্গা নারী নুর কায়েস ক্যাম্প-৮ ইস্টের নজুম উদ্দিনের স্ত্রী এবং গুলিবিদ্ধ আহত হেড মাঝি আবদুর রহিম উখিয়া উপজেলার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৪ ব্লকের মৃত করিম উল্লাহর ছেলে। তিনি ওই ক্যাম্পের এইচ-ব্লকের প্রধান মাঝি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উখিয়া ময়নারঘোনা ক্যাম্প-৮ এবং ক্যাম্প-১২ তে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, বৃহস্পতিবার উখিয়া ময়নারঘোনা ক্যাম্পে একদল দুষ্কৃতিকারী অতর্কিত মাঝি আবদুর রহিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শেখ মোহাম্মদ আলী আরো বলেন, একইদিন ক্যাম্প ৮-ইস্টে একদল অস্ত্রধারী রোহিঙ্গা নারী নুর কায়েসকে গুলি করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উখিয়া এমএসএফ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App