×

সারাদেশ

মনুনদী থেকে ভাসমান লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪১ পিএম

মনুনদী থেকে ভাসমান লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়ন এলাকায় মনুনদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লাশ উদ্ধার করে কুলাউড়া থানা পুলিশ।

পুলিশ জানায়, বেলা প্রায় দেড়টার দিকে পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর এলাকায় মনুনদীতে ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে কুলাউড়া থানার এসআই নাঈমুল হাসান ঘটনাস্থল থেকে সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এসআই নাঈমুল সাংবাদিকদের জানান, স্থানীয় লোকজন লাশ শনাক্ত করতে পারেনি। ময়নাতদন্তের জন্য রবিবার লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App