×

সারাদেশ

জ্যান্ত বাইম মাছ গলায় আটকে শিশুর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১২ পিএম

জ্যান্ত বাইম মাছ গলায় আটকে শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

হাতে জ্যান্ত বাইম মাছ নিয়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত সে মাছ মুখের ভেতর চলে যাওয়ায় গলায় আটকে নিশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বাকপ্রতিবন্ধী এক শিশুর (১৩)।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরেলকাতা ইউনিয়নের পুটুনি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির নাম গোলাম রসুল। সে ওই গ্রামের ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে।

গোলাম রসুলের মা আশুরা বিবি বলেন, ‘আমার ছেলে ও মেয়ে দুজনই বাকপ্রতিবন্ধী। সকাল থেকে ছেলেকে সঙ্গে নিয়ে বিলে মাছ ধরছিলাম। এসময় সে বাইন মাছ নিয়ে খেলা করছিল। একপর্যায়ে হঠাৎ সে গোঙাতে থাকে। কাছে এসে দেখি তার গলায় বাইম মাছ ঢুকে আটকে আছে। অনেক চেষ্টা করেও বের করা যায়নি। পরে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর জাহান বলেন, হাসপাতালে আনার পর শিশুটির ইসিজিসহ পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় নিশ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পরে মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লঘুচাপে উত্তাল সাগর, সতর্কতা জারি

লঘুচাপে উত্তাল সাগর, সতর্কতা জারি

মোবাইল ব্যাংকিং চার্জ নিয়ে হাইকোর্টের রুল জারি

মোবাইল ব্যাংকিং চার্জ নিয়ে হাইকোর্টের রুল জারি

শেখ হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

একরামুল হত্যা শেখ হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

জিয়া ও বেগম জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

জিয়া ও বেগম জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App