×

আন্তর্জাতিক

সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়ি হামলা, নিহত ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০১:২৬ পিএম

সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়ি হামলা, নিহত ১

ছবি: সংগৃহীত

জার্মানির রাজধানী বার্লিনে আয়োজিত 'ক্রিস্টোফার স্ট্রিট ডে' নামক বার্ষিক প্রাইড শোভাযাত্রায় গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) স্থানীয় সময় রাত ১০টায় টিয়ারগার্টেন পার্ক এলাকায় ভিড়ের মধ্যে হঠাৎ একটি গাড়ি ঢুকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ‘তারা সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করতে পেরেছে এবং তার সন্ধানে পুরো শহরজুড়ে তল্লাশি চলছে।’

আরো পড়ুন: কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

এদিকে, এই হামলায় ব্যবহৃত গাড়িটি একটি পার্কে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, “একটি সাদা রঙের গাড়ির চালক একাধিক ব্যক্তিকে গাড়িচাপা দিয়েছে বলে বলা হচ্ছে... এতে বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।”

জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস এ ঘটনাকে 'ভয়াবহ একটি ঘটনা' হিসেবে বর্ণনা করে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন।

বার্লিনের মেয়র কাই ভেগনার এ ঘটনাকে 'স্বাধীন ও উদার সমাজের ওপর একটি আক্রমণ' বলে অভিহিত করেছেন।

সূত্র: বিবিসি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

ডা. শফিকুর রহমান প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App