×

জাতীয়

হজের প্রাথমিক নিবন্ধন সোমবার শুরু, যেতে পারবেন না যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০১:৪৩ পিএম

হজের প্রাথমিক নিবন্ধন সোমবার শুরু, যেতে পারবেন না যারা

ফাইল ছবি

আগামী বছরের জন্য হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে সোমবার থেকে। চলতি বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।

তবে ১৫ বছরের কম বয়সী শিশু এবং হৃদযন্ত্র, ফুসফুস, লিভার, কিডনির দুরারোগ্য ব্যাধিসহ কয়েকটি নির্দিষ্ট রোগে আক্রান্ত ব্যক্তিরা এবার হজে যেতে পারবেন না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এই সময়সীমা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

আরো পড়ুন: আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা

বিজ্ঞপ্তিতে রোববার ধর্ম মন্ত্রণালয় বলেছে, সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে সরকারি ও বেসরকারি যে কোনো মাধ্যমে হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে।

প্রাথমিক নিবন্ধিত ব্যক্তিদেরকে চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজ মূল্যের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের আগে হজযাত্রীদের আবশ্যিকভাবে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে।

সরকারি মাধ্যমে ই-হজ সিস্টেমে (hajj.gov.bd) ইউজার তৈরি করে যে কেউ নিজেই নিবন্ধন করতে পারবে।

এছাড়া, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম অফিস ও ঢাকা হজ অফিসে হজের নিবন্ধন করা যাবে।

আরো পড়ুন: বিড়ি-সিগারেট বিক্রির উপার্জিত টাকা হালাল নাকি হারাম: শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা

সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছু ব্যক্তিদের সোনালী ব্যাংকের যে কোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে। তবে বেসরকারি মাধ্যমের হজযাত্রীদেরকে হজ কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংকে এজেন্সির নির্ধারিত হিসাবে টাকা জমা দিতে হবে।

এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে সংশ্লিষ্ট এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে।

ধর্ম মন্ত্রণালয় বলছে, ১৫ বছরের কম বয়ই কেউ হজে যেতে পারবে না। এছাড়া, দুরারোগ্য ব্যাধি যেমন- হৃদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনি রোগ, স্নায়ুবিক বা মানসিক ব্যাধিতে আক্রান্ত ও ডিমনেশিয়া রোগী, কেমোথেরাপি বা বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন-এমন ক্যান্সার আক্রান্ত রোগী হজে যেতে পারবে না।

এছাড়া জনস্বাস্থ্যের উপর প্রভাব ফেলে এমন সক্রিয় সংক্রামক রোগ যেমন-যক্ষ্মা ও হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তি হজে যেতে পারবে না। গর্ভাবস্থার শেষ দুই মাস ও ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় কোনো মহিলা হজযাত্রী ফিটনেস সনদ পাবেন না।

প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের আবশ্যিকভাবে প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরণ ও হজ প্যাকেজ নির্বাচন করতে হবে। এছাড়া, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ সম্বলিত পাসপোর্ট প্রয়োজন হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

বঙ্গভবন ছাড়লেন সাহাবুদ্দিন

বঙ্গভবন ছাড়লেন সাহাবুদ্দিন

আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙন, হুমকির মুখে চার গ্রাম

আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর ভাঙন, হুমকির মুখে চার গ্রাম

তিন ডিটক্স পানীয়তে নিয়ন্ত্রণে রাখুন ফ্যাটি লিভার

তিন ডিটক্স পানীয়তে নিয়ন্ত্রণে রাখুন ফ্যাটি লিভার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App