×

সারাদেশ

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩০ পিএম

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

ছবি: ভোরের কাগজ

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে রানী বেগম (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মহাদান ইউনিয়নের হোসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রানী একই এলাকার খোকন মিয়ার স্ত্রী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে মহাদান ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল বলেন, শুক্রবার সকালে গৃহবধূ রানী নিজ ঘরে রান্নার কাজ করছিলো। এ সময় ফ্রিজের উপরে পড়ে থাকা বৈদ্যুতিক লাইনের ছেড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হন রানী বেগম। এ সময় পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মুহাম্মদ মহাব্বত কবীর বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

স্লিপার বাস চলাচলে নিষেধাজ্ঞা হাইকোর্টের

দুর্গাপূজায় বাংলাদেশের কাছে এবারও ইলিশ চাইলো ভারত

দুর্গাপূজায় বাংলাদেশের কাছে এবারও ইলিশ চাইলো ভারত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

নতুন দায়িত্ব পেয়ে মিতুর পোস্ট

নতুন দায়িত্ব পেয়ে মিতুর পোস্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App