×

সারাদেশ

মির্জাগঞ্জে গাঁজাসহ যুবদল নেতা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ০৬:৩২ পিএম

মির্জাগঞ্জে গাঁজাসহ যুবদল নেতা আটক

ছবি: ভোরের কাগজ

পটুয়াখালীর মির্জাগঞ্জে মোসলেম হাওলাদার (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকাল ১১ টার দিকে মির্জাগঞ্জ মাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে দক্ষিণ মির্জাগঞ্জ গ্রামের আ. আজিজ হাওলাদারের ছেলে। সে মির্জাগঞ্জ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদ প্রত্যাশী ছিল বলে দলীয় সূত্রে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ মাজার এলাকার একটি দোকানে মাদকসহ ব্যবসায়ীরা অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় যুবদল নেতা মোসলেমকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে তার সহযোগীরা পালিয়ে যায়।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, সে একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে অত্র এলাকায় গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাকে আটক করে বৃহস্পতিবার (২ মার্চ) আদালতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App