×

সারাদেশ

শেরপুরে ৫৬ বস্তা ভিজিডি’র চালসহ ২ অটোরিকশা জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৩, ০৬:২১ পিএম

শেরপুরে ৫৬ বস্তা ভিজিডি’র চালসহ ২ অটোরিকশা জব্দ

ছবি: ভোরের কাগজ

শেরপুরে কালোবাজারে বিক্রির সময় ৫৬ বস্তা ভিজিডি চালসহ ২ ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৭ মার্চ) রাতে সদর উপজেলার বলাইরচর ইউনিয়নের কালাম বাজার থেকে ওইসব চাল জব্দ করা হয়।

এলাকবাসীরা জানান, মঙ্গলবার রাতে ভিজিডি’র চাল কালোবাজারে বিক্রির জন্য জেলা শহরে নিয়ে যাচ্ছিলেন পাচারকারীরা। কালাম বাজারে পৌঁছালে চাল বহনকারী একটি অটোরিকশার চাকায় সমস্যা দেখা দেয়।

চাকা ঠিক করানোর সময় বস্তার গায়ে সরকারি পণ্য লেখা দেখে এলাকাবাসী এসে এর সামনে জড়ো হতে শুরু করেন। এসময় হট্টগোল শুরু হলে গাড়ির চালকরা পালিয়ে যান।

খরব পেয়ে শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জল হোসেনসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় এলাকাবাসীর উপস্থিতিতে চালগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রেখে দেন। এছাড়া জব্দকৃত অটোরিকশা ২টি পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

এ বিষয়ে বলাইরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম মনি বলেন, কিছু সুবিধাভোগী আছেন যারা চাল উত্তোলনের পরে বাইরে গিয়ে ব্যবসায়ীদের কাছে তা বিক্রি করে দেন।

তারাই এ কাজটি করে থাকতে পারে। চাল জব্দের বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থলে যাই। শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) নির্দেশে চাল আমি ইউনিয়ন পরিষদের গোডাউরে সংরক্ষণ করেছি।

তিনি আরো বলেন, আমরা অটোরিকশার মালিক ও চালকদের খুঁজে বের করার চেষ্টা করছি। তাদের মাধ্যমেই হয়তো প্রকৃত অপরাধীদেরকে ধরতে পারবো।

এ ব্যাপারে শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হোসেন বলেন, জব্দ করা চালের বস্তাগুলো চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। আটক গাড়ি ২টি থানায় পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App