×

সারাদেশ

শিক্ষা নগরী চিরিরবন্দরে নতুন অধ্যায়ের সূচনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৪:৫১ পিএম

শিক্ষা নগরী চিরিরবন্দরে নতুন অধ্যায়ের সূচনা

ছবি: ভোরের কাগজ

দিনাজপুরের চিরিরবন্দরে ডা. আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৩ শিক্ষাবর্ষের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টায় ওরিয়েন্টেশন ক্লাসে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমেনা-বাকি রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ডীন ও অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহাবুদ্দিন আহমেদ, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আহছান হাবিব, এবি ফাউন্ডেশনের চীফ কো- অর্ডিনেটর জয়ন্ত কুমার রায় ও ডিএপিআইএএস ইঞ্জিনিয়ার অধ্যক্ষ মো. তালাল ওয়াসিম।

এছাড়া অনুষ্ঠানে সকল বিভাগীয় প্রধান, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন বলেন, জীবনের এক ধাপ পেরিয়ে আরেক ধাপে পদার্পণ তোমাদের। এখানে সবাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবে। জীবনের নিদিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিবার পরিজন ছেড়ে শিক্ষা গ্রহণ করবে। তাই ভাল ফলাফলের জন্য নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার কথাও বলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App