×

সারাদেশ

কফিনের ঠিকানা বদলে যাওয়া আফছরের লাশ এলো বাড়িতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০১:৫০ পিএম

কফিনের ঠিকানা বদলে যাওয়া আফছরের লাশ এলো বাড়িতে

প্রবাসী আফছর মিয়া। ফাইল ছবি

কফিনের ঠিকানা বদলে যাওয়া আফছরের লাশ এলো বাড়িতে

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ঠিকানা ভুলের কারণে চাঞ্চল্যের সৃষ্টি হওয়া গ্রিস প্রবাসী আফছর মিয়া (৪০) এর মরদেহ তার প্রকৃত স্বজনদের কাছে পৌঁছেছে।

মৃত আফছর মিয়া দামোধরতপী গ্রামের মৃত জমসিদ আলীর বড় ছেলে এবং মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় ঢাকাস্থ বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হয়। মঙ্গলবার(১৪ মার্চ) ভোর রাতে আফছর মিয়ার লাশ বাড়িতে এসে পৌঁছলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তখন পুরো গ্রামের শোকের ছায়া নেমে আসে। পরিবারেও চলে শোকের মাতম। ঐদিন সকাল ১০ টায় দামোধরতপী মসিজেদ জানাজা শেষে স্থানীয় কবরে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, দামোধরতপী গ্রামের মরহুম জমসিদ আলীর বড় ছেলে আফছর মিয়া (৪০) দীর্ঘদিন গ্রিসে বৈধ ভাবে বসবাস করে আসছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে লিভার ক্যান্সার জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় গ্রিসের এথেন্সের সুতরি হাসপাতালে মৃত্যুবরণ করেন। গত ১০ মার্চ আফছর মিয়ার মরদেহ বাংলাদেশে আসার কথা ছিল। নির্ধারিত তারিখে আফছর মিয়ার স্বজনেরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন লাশ নিতে। কফিনের গায়ে আফছর মিয়ার নাম দেখে শুক্রবার রাতেই তারা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামের বাড়িতে নিয়ে যান স্বজনেরা। কিন্তু বাড়িতে নিয়ে কফিন খুলে দেখেন মরদেহ অপরিচিত মানুষের। পরে দূতাবাসে খোঁজ নিয়ে জানতে পারেন, ওই লাশ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির জালাল মিয়ার। পরে সংশ্লিষ্ট থানা পুলিশের মাধ্যমে ঢাকাস্থ বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক জালাল মিয়ার লাশ ফেরত দেয়া হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, গ্রিসে মৃত্যুবরণকারী প্রবাসী আফছর মিয়ার লাশ তার বাড়িতে এসে পৌঁছেছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় গ্রাম্য কবরস্থানে মরদেহ সমাহিত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App