×

ভারত

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১১:০০ পিএম

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

ছবি : সংগৃহীত

সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-কেলেঙ্কারি এবং তার প্রেক্ষিতে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ওপরে পুলিশি ‘দমন-পীড়নে’র অভিযোগকে সামনে রেখে প্রতিবাদের ঢেউ এবার আছড়ে পড়েছে কলকাতায়ও।

শুক্রবার (২৪ জুলাই) পশ্চিমবঙ্গের রাজধানীতে ‘মহামিছিলের’ ডাক দেয় এসএফআই, এআইডিএসও, ডিওয়াইএফআই, পিডিএসএফ, এআইএসএসহ বামপন্থী আটটি ছাত্র-যুব সংগঠন। এই মিছিলে অংশ নেয় ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) সদস্যরাও। এমনকি বহু অভিভাবকদেরও এই মিছিলে অংশ নিতে দেখা যায়।

এদিন সকাল থেকেই সমস্ত সংগঠনের সদস্যরা একটু একটু করে শিয়ালদহ স্টেশনের বাইরে জমায়েত হতে থাকেন। এরপর বিকালে সেখান থেকেই মিছিল করে ধর্মতলার দিকে এগোতে থাকে। ওই মিছিলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়।

মিছিলকে কেন্দ্র করে কলকাতা পুলিশের সদস্যদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও মোতায়েন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেলের পর আরেক সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা

পে-স্কেলের পর আরেক সুখবর পেলেন সরকারি চাকরিজীবীরা

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ

এডিবির পূর্বাভাস চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App