×

সারাদেশ

মাথার পাগড়ি দিয়ে গলায় ফাঁস দিলেন সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০৬:৪৬ পিএম

মাথার পাগড়ি দিয়ে গলায় ফাঁস দিলেন সাকিব

ছবি: সংগৃহীত

বরগুনার তালতলীতে সাকিব কাজী (২২) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের গাবতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাকিব কাজী একই এলাকার কালাম কাজীর ছেলে। বিষয়টি তালতলী থানা পুলিশ নিশ্চিত করেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ ঘরে মাথার পাগড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় সাকিব কাজীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন ও এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনায় মর্গে পাঠায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সাকিব কাজীর মৃত্যুর কারণ জানা যায়নি। তিনি আত্মহত্যা করেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনৈতিক কারণে বিশ্বকাপ খেলতে পারিনি

মিরাজ রাজনৈতিক কারণে বিশ্বকাপ খেলতে পারিনি

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে বাস, নিহত ১

শুধু নিজের কথা ভাবলে নেতৃত্ব দেওয়া যায় না: এ্যানি

শুধু নিজের কথা ভাবলে নেতৃত্ব দেওয়া যায় না: এ্যানি

শান্তির খোঁজে ৯৯৯ ধাপের যাত্রা

শান্তির খোঁজে ৯৯৯ ধাপের যাত্রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App