×

সারাদেশ

চিরিরবন্দরে স্কুলছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০২:৫৯ পিএম

চিরিরবন্দরে স্কুলছাত্রের গলা কাটা মরদেহ উদ্ধার

ফাইল ছবি

দিনাজপুর চিরিরবন্দরে মিরাজুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে চিরিরবন্দর থানার পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আলোকডিহি ইউনিয়নের সড়কের পাশের ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মিরাজুল ইসলাম উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীরবন্দর গরুরহাট এলাকার আমিনুল ইসলামের ছেলে। সে বালাপাড়া দ্বি-মুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

নিহতের বাবা আমিনুল ইসলাম বলেন, রাত ৮টার দিকে মিরাজুল বাজার করতে রানীরবন্দর যায়। পরে রাত ১০টা পার হয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুঁজি করি। পরে লোক মারফত জানতে পারি এক কিশোরের গলাকাটা মরদেহ রাস্তার পাশে পড়ে রয়েছে। দ্রুত ছুটে গিয়ে দেখি মিরাজুলের মরদেহ। পাশেই পড়ে আছে তার বাইসাইকেলটি।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ মুঠোফোনে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা গলাকাটা এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে রাত সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাক-সবজির আড়ালে গাঁজা চাষ, তারপর যা হলো

শাক-সবজির আড়ালে গাঁজা চাষ, তারপর যা হলো

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন ইউনিটে পদায়ন

৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন ইউনিটে পদায়ন

প্রতিবন্ধী শিশুর ভাতার বই পেতে ২২ হাজার টাকা ঘুষ দাবি

প্রতিবন্ধী শিশুর ভাতার বই পেতে ২২ হাজার টাকা ঘুষ দাবি

টিভি সিরিজে পা রাখলেন মেসি

টিভি সিরিজে পা রাখলেন মেসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App