×

সারাদেশ

মুক্তি পেতে যাচ্ছে শিশুবক্তা রফিকুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ০২:৪২ পিএম

মুক্তি পেতে যাচ্ছে শিশুবক্তা রফিকুল

রফিকুল ইসলাম মাদানী। ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেবেন না- এমন শর্তে রাজধানী ও গাজীপুরের ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক মামলায় আদালত তার জামিন মঞ্জুর করেন। বুধবার (২৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এদিন মাদানীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান। রফিকুল ইসলাম মাদানীর আইনজীবী আশরাফ আলী মোল্লা জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর তেজগাঁও, মতিঝিল এবং গাজীপুরের গাছা ও বাসন থানার মোট চারটি মামলায় হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করে আদালত আজ এ রায় দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিটিভিতে কাজী জেসিনের নিয়োগে আইনি ত্রুটি

বিটিভিতে কাজী জেসিনের নিয়োগে আইনি ত্রুটি

চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, সেই ‘মিজান’ গ্রেপ্তার

১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, সেই ‘মিজান’ গ্রেপ্তার

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

সরকার সব প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে: জামায়াত আমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App