×

ভারত

বামপন্থি ছাত্রনেত্রী নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পিএম

বামপন্থি ছাত্রনেত্রী নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

শনিবার সকালে নেহা বোরাকে আটক করে পুলিশ। ছবি

অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি।

মুক্তির পর নেহা বোরা জানান, আটকের সময় পুলিশ তার মুঠোফোন নিয়ে গিয়েছিল। পরে সেটি ফেরত দেওয়া হয়েছে। একই সঙ্গে থানায় আটক অন্য নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে শনিবার সকালে নেহা বোরাকে আটক করে পুলিশ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অন্যতম পরিচিত মুখ তিনি। ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে এ আন্দোলন চলছে।

আরও পড়ুন: ‘পুলিশ যেখানে আটকাবে, সেখানেই হবে যন্তর মন্তর’

শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নেহা বোরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীদের আটক করে পুলিশ। বিক্ষোভ ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

বামপন্থি ছাত্রনেত্রী নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

বামপন্থি ছাত্রনেত্রী নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

‘ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন’

গভর্নর ‘ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App