×

সিলেট

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন নেতৃত্বে আবুল হোসেন ও কে এম লিমন

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:১২ পিএম

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন নেতৃত্বে আবুল হোসেন ও কে এম লিমন

ছবি: ভোরের কাগজ

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে এম লিমন) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিনহাজ মির্জা।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ ও ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে সভাপতি পদে আবুল হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক পদে মিনহাজ মির্জা বিজয়ী হন।

অন্যদিকে, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে এম লিমন), সহ-সভাপতি পদে বিলাল উদ্দিন, অর্থ সম্পাদক পদে আব্দুল আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রফিক সরকার, পাঠাগার ও দপ্তর সম্পাদক পদে রিয়াজুল ইসলাম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইদুল ইসলাম রয়েছেন।

এ ছাড়া নির্বাহী সদস্য পদে একই নামের অপর একজন বিলাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে সহ-সভাপতি ও নির্বাহী সদস্য পদে নির্বাচিত দুজন ব্যক্তি নামের দিক থেকে একই হলেও তাঁরা পৃথক ব্যক্তি।

নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়।

নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের সাধারণ সদস্যসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গোয়াইনঘাটের সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং এলাকার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার ক্ষেত্রে প্রেসক্লাব আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন’

গভর্নর ‘ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন’

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সৌরবিদ্যুৎ খাতে মাইলফলক ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন নেতৃত্বে আবুল হোসেন ও কে এম লিমন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন নেতৃত্বে আবুল হোসেন ও কে এম লিমন

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্পে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্পে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App