×

আন্তর্জাতিক

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পিএম

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

ছবি: সংগৃহীত

২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১২১ দিন বাকি। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি সোমবার পবিত্র রমজান শুরু হতে পারে। একই সঙ্গে আগামী ১২ অক্টোবর জমাদিউল আউয়াল মাস শুরু হলে রমজান আসতে বাকি থাকবে আর চার চন্দ্রমাস। খবর গালফ নিউজের।

শনিবার (১০ অক্টোবর) আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, শনিবার সূর্যাস্তের পর স্থানীয় সময় আনুমানিক সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে।

তিনি আরও জানান, আগামী ১১ অক্টোবর রোববার সন্ধ্যায় আকাশে চাঁদের নতুন কলা খালি চোখে দেখা যেতে পারে। সে ক্ষেত্রে ১২ অক্টোবর সোমবার থেকে ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

জমাদিউল আউয়াল মাস শুরু হলে পবিত্র রমজান মাস আসতে বাকি থাকবে আর চার চন্দ্রমাস। জ্যোতির্বিজ্ঞানের প্রাক্কলন অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখার ওপর।

আরও পড়ুন: বামপন্থি ছাত্রনেত্রী নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, আগামী বছর রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হতে পারে। সে অনুযায়ী, ৯ মার্চ মঙ্গলবার অথবা ১০ মার্চ বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

আল জারওয়ান ব্যাখ্যা করেন, ইসলামি চন্দ্রবর্ষের অন্যতম বৈশিষ্ট্য হলো, বিশেষায়িত যন্ত্রপাতি বা জটিল জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ছাড়াই চাঁদের অবস্থান ও পরিবর্তন পর্যবেক্ষণ করে মাসের গতিপ্রকৃতি বোঝা যায়। চাঁদের দৃশ্যমান আকৃতির পরিবর্তন দেখে প্রথম সরু কলা, প্রথম চতুর্থাংশ ও পূর্ণিমাসহ চন্দ্র মাসের বিভিন্ন পর্যায় চিহ্নিত করা সম্ভব। এরপর চাঁদ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে একপর্যায়ে অদৃশ্য হয়ে যায়।

চাঁদের এসব দৃশ্যমান পর্যায় চন্দ্রমাস গণনার একটি প্রাকৃতিক উপায়, যা ইসলামি ক্যালেন্ডারের ভিত্তি হিসেবে কাজ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

বামপন্থি ছাত্রনেত্রী নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

বামপন্থি ছাত্রনেত্রী নেহা বোরাকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

‘ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন’

গভর্নর ‘ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App