×

আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১১:২৫ পিএম

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনার পর বিমানবন্দরের বিভিন্ন অংশ থেকে যাত্রী ও ভ্রমণকারীদের সরিয়ে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী এবং ঘটনা সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমানবন্দরের ভেতরে বিস্ফোরণ ঘটতে দেখেছেন তিনি। বিস্ফোরণের আঘাতে কয়েকজনকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে পৌঁছায়।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্য চেয়ে পাঠানো অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি সৌদি আরবের তথ্য মন্ত্রণালয় ও দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে সৌদি আরবে উত্তেজনার মধ্যে এ বিস্ফোরণের খবর এল। এর আগে এক সপ্তাহের মধ্যে বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দফা হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় চারজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। একটি উড়োজাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে অথবা অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হয়েছে। একপর্যায়ে বিমানবন্দরটির আকাশে শুধু একটি হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে এবং বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নিতে অনুরোধ জানিয়েছে।

এদিকে, সৌদি আরবের রাজধানীমুখী ও রিয়াদ থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট বাতিলের কথা জানিয়েছে কুয়েত বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, ‘নিরাপত্তা পরিস্থিতির’ কারণে রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ইতিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজও নিজ নিজ বিমানবন্দর থেকে রিয়াদগামী সব ফ্লাইট বাতিল করে। বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় সোমবারের কয়েকটি ফ্লাইটও রয়েছে।

হুতি বিদ্রোহীরা এর আগে বৃহস্পতিবার এবং তারও আগে আরেক দফায় রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছিল। একই সঙ্গে সৌদি আরবের আকাশসীমা এড়িয়ে চলতে এয়ারলাইনসগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা। হুতিরা এই আকাশপথকে সামরিক এলাকা হিসেবে ঘোষণা করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App