×

জাতীয়

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১১:০৯ পিএম

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ফাইল ছবি

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নির্ধারিত ফ্লাইট স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

শনিবার (১০ অক্টোবর) বিমানের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য পরিচালনগত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত BG339 ও BG340 ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।’

এ অবস্থায় এসব ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ‘ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন’

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তন বা সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকাল (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের যে অসুবিধার সৃষ্টি হয়েছে, তার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভুক্তভোগী যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যেতে পারেন। এ বিষয়ে পরবর্তী তথ্য পাওয়া মাত্রই বিমানের অফিশিয়াল ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App