×

সারাদেশ

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ১০:২৫ এএম

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ৮টার দিকে স্কাইনিস পাওয়ার কোম্পানি নামে একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর কচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে পিয়াস ও বেলাল সওদাগরের ছেলে পাভেল এবং জামালপুরের মনোয়ার।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় স্কাইনিস পাওয়ার কোম্পানি নামে বহুতল ভবনে কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের রডের সঙ্গে পাশের বৈদ্যুতিক তারের সংস্পর্শ হয়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শ্রমিকরা। এতে তিন শ্রমিক মারা যান। তবে ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, সংবাদ পাওয়ার পরপরই শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না

জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না

ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে

জামায়াতের আমির ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে

এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ভারতের নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা

ভারতের নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App