×

সারাদেশ

উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে কোপালো বখাটেরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ১০:৪৬ পিএম

উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে কোপালো বখাটেরা

ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রামে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়েকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে জখম করেছে বখাটেরা। এ ঘটনায় মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৯ এপ্রিল) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার জোয়াড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আটকরা হলো, উপজেলার জোয়াড়ী গ্রামের মনির হোসেন ভূঁইয়ার ছেলে মো. রাব্বী (১৯) এবং কাছুটিয়া গ্রামের ফুল মিয়ার ছেলে আলিফ হোসেন (২১)। আহতদের মধ্যে বাবা ইসমাইল হোসেন (৫০) কে নাটোর আধুনিক সদর হাসপাতালে এবং মেয়ে ইভা খাতুন (১৫) কে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রাব্বী কিছুদিন ধরে জোয়াড়ী গ্রামের ইসমাইল হোসেনের মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়াসহ স্কুলে আসা-যাওয়ার পথে নানাভাবে উত্যক্ত করে আসছিল। শনিবার ইফতার পরে রাব্বী ও তার বন্ধুরা মোটর সাইকেল নিয়ে বাড়ির সামনে গিয়ে বারবার হর্ন দেয়াসহ আজে বাজে কথা বলছিল। এ সময় ইসমাইল তাদেরকে চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা ধারালো হাসুয়া ও রড দিয়ে ইসমাইলকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। বাবাকে বাঁচাতে এগিয়ে এলে বখাটেরা ইভাকেও পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, এ ব্যাপারে ওই স্কুল ছাত্রীর দুলাভাই বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App