×

সারাদেশ

আলফাডাঙ্গায় মাদকসেবীর জেল-জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০৮:৫৯ এএম

আলফাডাঙ্গায় মাদকসেবীর জেল-জরিমানা

ছবি: সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় কাজী ইউনুস (৫৪) নামক এক মাদকসেবীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ এপ্রিল) উপজেলার বানা ইউনিয়নের গড়ানিয়া এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, গাঁজা সেবন ও ব্যবহারের অপরাধে ওই মাদকসেবীকে ২ হাজার ২০০ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এ আদালতের বিচারক রফিকুল হক ভোরের কাগজকে বলেন, তাকে গাঁজা সেবন ও ব্যবহারের অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(গ) ধারার লঙ্ঘনে একই আইনের ৩৬ (১) এর ২১ ধারায় ২২০০ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪

বর্তমানে রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী

বর্তমানে রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী

আ. লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

আ. লীগের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাজধানীতে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যা

রাজধানীতে নারী পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App