×

সারাদেশ

নেত্রকোণায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৩, ১২:১৭ পিএম

নেত্রকোণায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ছবি: ম. শফিকুল ইসলাম, নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার দূর্গাপুরে যৌতুকের শালিস মীমাংসাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে জাহেদ আলীকে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি আবুল বাশার বাবুলকে গ্রেপ্তার র‍্যাব-১৪।

মামলা দায়ের হওয়ার ৭২ ঘন্টার মধ্যে ধোবাউড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জাহেদ আলী (৪২) ও আসামী আবুল বাশার বাবুল (৪৫) সম্পর্কে পরস্পরের বেয়াই। তারা পাশাপাশি গ্রামে বসবাস করত।

র্যাব জানায়, ঘটনার কিছুদিন পূর্বে রেজাউলের স্ত্রী রহিমাকে যৌতুকের দাবিতে মারধর করার কারণে স্থানীয়ভাবে সালিস মীমাংসার জন্য রহিমার শ্বশুর বাড়িতে জাহেদ আলীকে নিয়ে একসঙ্গে যান আকবর আলী। পরে রহিমাকে এক প্রকার জোরপূর্বক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করান জাহেদ আলী।

পররর্তীতে সুস্থ হওয়ার পর রহিমাকে তার বাবার বাড়িতে নিয়ে আসেন। রহিমাকে তার বাবার বাড়িতে নিয়ে আসার জন্য ওই আসামি বাবুল এবং অপরাপর আসামি আ. ছালাম (৫৫) ও এমদাদুল হক (২৩) জাহেদ আলীকে দোষারোপ করে।

এই ঘটনার জের ধরে ৯ এপ্রিল দুপুর অনুমান তিনটার দিকে আসামি বাবুল (৪৫) বেগুনের চারা দেয়ার কথা বলে দুর্গাপুরের বানিয়াপাড়ায় ভুক্তভোগীকে ডেকে নিয়ে রামদা দিয়ে নৃশংসভাবে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে।

এ সময় ভুক্তভোগীর ডাক চিৎকারে আশেপাশের ৩/৪ জন প্রত্যক্ষদর্শী চলে আসলে আসামিরা কৌশলে ঘটনাস্থল ত্যাগ করে। তখন আহত ভুক্তভোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এরই পরিপ্রেক্ষিতে দুর্গাপুর থানার তেলীপাড়া গ্রামের ভুক্তভোগী জাহেদ আলীর ছেলে মো. রেজাউল করিম (২৫) বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের ৭২ ঘন্টার মধ্যে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ এপ্রিল) রাত অনুমান দেড়টার দিকে ধোবাউরা বাজার এলাকা থেকে উক্ত মামলার অন্যতম আসামি দুর্গাপুর উপজেলার বানিয়াপাড়ার গ্রামের মৃত হাছেন আলীর ছেলে আবুল বাশার বাবুলকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে তাকে দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App