×

সারাদেশ

ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ০৭:২৩ পিএম

ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে

ছবি: সংগৃহীত

ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে

ছবি: ভোরের কাগজ

ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে

কুষ্টিয়ায় ভারতীয় ১৬তম ভিসা সেন্টারের উদ্ধোধন করা হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় কুষ্টিয়া জেলা পরিষদ চত্বরে অস্থায়ী কার্যালয়ে এ ভিসা প্রসেসিং সেন্টারের উদ্ধোধন করেন ভারতীয় হাই কমিশনার প্রনয় ভার্মা।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, বীরমুক্তিযোদ্ধা আজগর আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের কুষ্টিয়া জেলা আমাদের এ অঞ্চলের সীমান্তবর্তি এলাকা সমুহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কাজ করেছে। সেই লক্ষ্যে এ অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে দু দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে ভারত ও বাংলাদেশ সরকার কাজ করছে । সে লক্ষ্যে আজকে এ ১৬ তম ভিসা সেন্টারের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হলো।

তিনি বলেন, আমি আশা করি এর মাধ্যমে এ এলাকার মানুষের টুরিস্ট ও চিকিৎসাসহ যে কোনো প্রয়োজনে ভারতে যাতায়াত আরও সহজতর হবে। এর আগে বাংলাদেশের পক্ষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি ও ভারতের পক্ষে হাই কমিশনার প্রণয় ভার্মা চুক্তি স্বাক্ষর করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের হুঁশিয়ারি ইরান নিয়ে ‘বড় সিদ্ধান্তের’ পথে যুক্তরাষ্ট্র

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে গিয়ে কী বলেছিলেন অদিতি, ফাঁস করলেন বিশাল

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, ভারতের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App