×

রাজশাহী

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:১৭ পিএম

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোসা. ফারিয়া (৯) নামে এক শিশু নিহত হয়েছে। এঘটনায় ফারিয়ার মামা মো. কাউসার গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার আড্ডা টু সারাইগাছি সড়কে পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা জোড়া ব্রিজ নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ফারিয়া উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দীঘা গ্রামের মো. ফারুক হোসেনের মেয়ে। আহত কাউসার একই গ্রামের মো. মনির হোসেনের ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সন্ধ্যার দিকে ফারিয়া তার মামা কাউসারের সাথে মোটরসাইকেলযোগে আড্ডা থেকে বাসায় যাচ্ছিল। পথিমধ্যে দেওপুরা জোড়া ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে। এ সময় ফারিয়া ট্রাকের নীচে পড়ে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং তার মামা কাউসার গুরুতর আহত হয়। 

স্থানীয়রা ফারিয়ার লাশ উদ্ধার করে বাসায় নিয়ে যায় এবং কাউসারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) নিয়ে যায়। 

ওসি আরো জানায়, ঘাতক ট্রাকটি আটক রয়েছে। তবে ড্রাইভার পলাতক রয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

‘ভিডিও ফুটেজ দেখে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে’

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ‘ভিডিও ফুটেজ দেখে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে’

আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে

হাসনাত আবদুল্লাহ আ.লীগের সঙ্গে বিএনপির একাংশের সমঝোতায় দলটি বিপন্ন হতে পারে

পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা

পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App