×

ঢাকা

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩০ পিএম

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

ছবি: সংগৃহীত

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে একদল দুর্বৃত্ত বাড়ির ভাড়াটিয়াদের বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগা বাড়িটি সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের পুরোনো টিনশেড বাসভবন। বাড়ির পাশেই তাঁর আটতলা একটি ভবন রয়েছে। তবে আগুনে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়নি। টিনশেড বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, একদল দুর্বৃত্ত বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কারা বাড়িটিতে আগুন দিয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তবে আগুন লাগা বাড়িটি সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের কি না, তা নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী বলেন, জোড়পুকুর এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। বাড়িটির মালিকানা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। কেউ এটিকে সাবেক মন্ত্রীর বাড়ি বলছেন, আবার কেউ অন্য ব্যক্তির বাড়ি বলে উল্লেখ করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোহাম্মদপুরে পাঁচ স্থানে ককটেল নিক্ষেপ, চারটিতে বিস্ফোরণ

মোহাম্মদপুরে পাঁচ স্থানে ককটেল নিক্ষেপ, চারটিতে বিস্ফোরণ

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

‘ভিডিও ফুটেজ দেখে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে’

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ‘ভিডিও ফুটেজ দেখে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App