×

সারাদেশ

গোপালগঞ্জ জেলা আ.লীগ নেতা রাজা মিয়া বাটু আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ০৮:১৯ পিএম

গোপালগঞ্জ জেলা আ.লীগ নেতা রাজা মিয়া বাটু আর নেই

রাজা মিয়া বাটু

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর ১ নম্বর সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটু রবিবার (২৩ এপ্রিল) বিকেল তিনটা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৮৫ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আমৃত্যু দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যাওয়া বঙ্গবন্ধুর আদর্শের এই সৈনিকের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জননেতা মুহাম্মদ ফারুক খান, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার ও সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি, মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

আজ ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সারা দেশে ভারী বৃষ্টির শঙ্কা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সারা দেশে ভারী বৃষ্টির শঙ্কা

টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

পিয়া জান্নাতুলের অভিযোগ তদন্তের নির্দেশ আদালতের

পিয়া জান্নাতুলের অভিযোগ তদন্তের নির্দেশ আদালতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App