×

সারাদেশ

শংকর দত্তের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে নিন্দা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০১:৫২ পিএম

শংকর দত্তের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে নিন্দা

শংকর দত্ত

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপনাট্য ও বির্তক বিষয়ক সম্পাদক ও ছাতকের প্রাণীসম্পদের এলএফএফ প্রকল্পের কর্মকর্তা শংকর দত্তের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়েছে সুনামগঞ্জ জেলার সিনিয়র সাংবাদিকবৃন্দ ও জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

জানা যায়, গত সোমবার (৪ এপ্রিল) দুপুরে ছাতক উপজেলা প্রাণীসম্পদ কর্মকতা (ইউএলও) মো. ইব্রাহিম মিয়ার অসৌজন্যমূলক আচরণ ও এলএফএফ প্রকল্পের মালামাল সাধারণ ভুক্তভোগীদের মধ্যে বিতরণ করতে অনিহা প্রকাশ ও টাইমসিটে সাইন করতে ঘুষ দাবির প্রতিবাদ জানালে বাধে বাকবিতন্ডা। তারপর এই বাকবিতন্ডা থেকে হাতিহাতি হয়। এ ঘটনার সময় অফিস কক্ষে আর অন্যকোন লোকজন ছিল না বলেও জানা যায়।

এদিকে, শংকর দত্ত ও ইব্রাহিম উভয়ই আহত হন। আহতাবস্থায় চিকিৎসা নিতে ছাতক সরকারি হাসপাতালে আগে পৌছে যান ইব্রাহিম মিয়া। পরে চিকিৎসা করাতে যান শংকর। এসময় ইব্রাহিম মিয়ার চিকিৎসা চলমান থাকায় শংকর সেখানে পৌছালে ইব্রাহিম মিয়া ভাবেন শংকর আক্রমণ করতে এসেছে এই ভেবে ভয়ে পেয়ে ফোন করে ছাতক থানা পুলিশ আনিয়ে সরকারি কাজে বাধাসহ রাষ্ট্রবিরোধী মামলা করেন ইব্রাহিম মিয়া।

দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ কান্তি দে, রির্পোটাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে, ভোরের কাগজ জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন শাহ্, ছাতক প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিথ্যা মামলার তীব্র নিন্দা জানান।

সিলেট বিভাগীয় প্রাণীসম্পদের পরিচালক ডা. মারুফ হাসান জানান, যদি অফিস সংশ্লিষ্ট কেউ অফিসারের নির্দেশ না মানে তবে লিখিতভাবে সংশ্লিষ্ট অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগের এখতিয়ার রাখেন। তিনি কোন ভাবেই অফিসে ডেকে নিয়ে গালিগালাজ কিংবা গায়ে হাত তুলার অধিকার রাখেন না।

এব্যাপারে শংকর দত্ত জানান, সঠিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে থলের বিড়াল। কিভাবে দুবছর টাইমসিটে সাইন ছাড়া বেতন হয়েছে ছাতকসহ দেশের অন্যান উপজেলায়। কেনো টাইমসিট শুধু ছাতকেই লাগে। তাছাড়া তিনি গায়ে পরে ঝগড়া করলেন আমার সাথে, আমার ছোট ভাইকে প্রজেক্ট থেকে বাদ কেনো দিলেন? সে বিষয়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত চলমান রয়েছে। সেই সঙ্গে আমার বিরুদ্ধে কিছু নামসর্বস্ব পোর্টাল মিথ্যা সংবাদ প্রচার করেছে। যার কোন ভিত্তি নেই।

এব্যাপারে ছাতক উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. ইব্রাহিম মিয়াকে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএ-বিকেএমইএর

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মিসিসিপি নদীতে ট্যাংকারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরী, আহত ৩২

মিসিসিপি নদীতে ট্যাংকারের ধাক্কায় উল্টে গেল প্রমোদতরী, আহত ৩২

খেলার সময় ফুটবল গায়ে লাগা নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

খেলার সময় ফুটবল গায়ে লাগা নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App