×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে এবারো থাকছে না আম পাড়ার ক্যালেন্ডার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৩, ০৪:০৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে এবারো থাকছে না আম পাড়ার ক্যালেন্ডার

ছবি: ভোরের কাগজ

আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে গত দুই বছরের ন্যায় এবারও থাকছে না আমপাড়ার ক্যালেন্ডার বা সময়সূচি। আম পাকলেই গাছ থেকে পেড়ে বাজারজাত করতে পারবে আমচাষিরা।

বুধবার (৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন বিপণন ও বাজারজাতকরণের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন বলেন, আমচাষি, উদ্যোক্তা ও কৃষকদের দাবির প্রেক্ষিতে এবার আম ক্যালেন্ডার করা হচ্ছে না। তবে সবগুলো উপজেলায় আম বাজারজাতকরণ ও পরিবহনে যেকোনো ধরনের অনিয়ম রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আম পরিবহনের সুবিধায় অবৈধ দখল উচ্ছেদ করে সড়ক ফাঁকা রাখা হবে। আম পরিবহনের সময় ট্রাক ভাড়া বেশি নিলে ও অতি মাত্রায় রাসায়নিক ব্যবহার করলে কঠোরভাবে দমন করা হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম, পাপিয়া সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মাসুদ আহমেদসহ আমচাষী, কৃষক, উদ্যোক্তা ও রপ্তানিকারকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App