×

সারাদেশ

আলফাডাঙ্গায় জমি বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৩, ১০:২৯ পিএম

আলফাডাঙ্গায় জমি বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৫

ফাইল ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন।

রবিবার (৭ মে) সকালে উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল গ্রামে এ ঘটনা ঘটে।

আহত এক পরিবারের সদস্যরা হলেন, মো. সাহাবুল মোল্যা (৩৮), তার দুই স্ত্রী শেফালী বেগম (৩০) ও ফাতেমা বেগম (২২)। আহত অপর পরিবারের সদস্যরা হলেন, সৈয়দ আলী (৫২) ও তার মেয়ে সাদিয়া খানম (১৮)। আহত সবাই আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত রয়েছেন।

জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামের মো. সাহাবুল মোল্যা ও সৈয়দ আলীর পরিবারের মধ্যে জমিসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সাহাবুল মোল্যার কিছু জমি সৈয়দ আলী ভোগদখল করায় বিরোধের সৃষ্টি হয়। সবশেষ ঘটনার দিন সকালে বিরোধপূর্ণ জমির কলাগাছ থেকে সৈয়দ আলীর পরিবারের লোকজন কলা কাটতে আসলে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, উভয়পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে পালানোর সময় ধরা খেলো দুই হত্যা মামলার আসামি

ভারতে পালানোর সময় ধরা খেলো দুই হত্যা মামলার আসামি

মিরাজ শেখের সন্ধানে সোচ্চার হতে বিভিন্ন দল-সংগঠনকে জেডিপির চিঠি

মিরাজ শেখের সন্ধানে সোচ্চার হতে বিভিন্ন দল-সংগঠনকে জেডিপির চিঠি

কবে কমবে তেলের দাম? জানালেন ট্রাম্প

কবে কমবে তেলের দাম? জানালেন ট্রাম্প

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App