×

চট্টগ্রাম

ভারতে পালানোর সময় ধরা খেলো দুই হত্যা মামলার আসামি

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পিএম

ভারতে পালানোর সময় ধরা খেলো দুই হত্যা মামলার আসামি

ছবি: সংগৃহীত

ভারতে যাওয়ার সময় ঢাকার আশুলিয়া থানায় দায়ের হওয়া দুটি হত্যা মামলার আসামি ইদ্রিস আলী (৪০) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ভারতে যাওয়ার উদ্দেশ্যে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছালে কাগজপত্র ও ডাটাবেজ যাচাইয়ের সময় ইদ্রিস আলীর বিরুদ্ধে হত্যা মামলা থাকার বিষয়টি জানতে পারে ইমিগ্রেশন পুলিশ। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।

ইদ্রিস আলী ঢাকার সাভারের আশুলিয়া থানার জামগড়া এলাকার আলী আহম্মদের ছেলে। গ্রেপ্তারের পর তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইমিগ্রেশন পুলিশের ইনচার্জের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. শরীফুল ইসলাম।

আরও পড়ুন: যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ইদ্রিস আলী সকাল সাড়ে ১০টার দিকে তার ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার জন্য চেকপোস্টে আসেন। এ সময় তার কাগজপত্র যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা বোনের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা, অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের অভিযোগেও ইদ্রিস আলীর নাম রয়েছে। এ ছাড়া এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তার ও দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসআই মো. শরীফুল ইসলাম বলেন, ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইদ্রিস আলী ইমিগ্রেশনে এলে তার ডাটাবেজ যাচাই করা হয়। এ সময় তার নামে একাধিক হত্যা মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App