×

সারাদেশ

স্মার্ট-ক্লিন-গ্রিন খুলনা গড়ে তোলাই লক্ষ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৩, ১০:১৪ এএম

স্মার্ট-ক্লিন-গ্রিন খুলনা গড়ে তোলাই লক্ষ্য

ছবি: সংগৃহীত

আগামী ১২ জুন অনুষ্ঠেয় খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক বলেছেন, দক্ষিণ কোরিয়ার দোহওয়া প্রকৌশল কোম্পানি খুলনার জলাবদ্ধতা-যানজট নিরসন ও পর্যটনের বিকাশে সম্ভাবনাময় যে পরিকল্পনা তুলে ধরেছে সে বিষয়ে আরো যাচাই-বাছাই ও আলোচনার প্রয়োজন রয়েছে। আমাদের লক্ষ্যই হলো- নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পর্যটন খাতের বিকাশসহ স্মার্ট-গ্রিন-ক্লিন খুলনা গড়ে তোলা। তবে যে কোনো পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের আগে অবশ্যই সেটি খুলনার স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা? তা পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।

স্মার্ট শহর গড়ে তুলতে দক্ষিণ কোরিয়াভিত্তিক দোহওয়া প্রকৌশল কোম্পানি লিমিটেডের প্রস্তাবিত ‘খুলনা স্মার্টসিটি বেসিক প্ল্যান’ শীর্ষক খসড়া রির্পোট গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা সিটি করপোরেশনের জিআইজেড সম্মেলন কক্ষে অংশীজনদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় স্মার্ট খুলনা গড়তে উপস্থাপিত পরিকল্পনাটি যাচাই করতে এর সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তরের বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠনের পরামর্শ দেন তিনি।

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সেন্টার ফর এনভাইরনমেন্ট এন্ড গ্রাফিক্স ইনফরমেশন সার্ভিসের প্রধান সমন্বয়ক ও উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসানুল হক মিয়া। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুর রশিদ, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেরসকারি দপ্তরের কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্মার্টসিটি পরিকল্পনা বিষয়ে সভায় বিস্তারিত তুলে ধরেন দোহওয়া প্রকৌশল কোম্পানির সিনিয়র ডাইরেক্টর তোঙ ওয়া ইম এবং ডাইরেক্টর জঙ ওয়াক কিম।

সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, খুলনা নগরীর প্রধান সমস্যাগুলো দূর করতে সিটি করপোরেশন ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানের মধ্যে থেকেই স্মার্টসিটি হিসেবে খুলনাকে গড়ে তোলা যেতে পারে। পরিকল্পিত ও প্রযুক্তি নির্ভর ড্রেনেজ ও যানচলাচল ব্যবস্থা এক্ষেত্রে বিশেষ অবদান রাখতে পারে। দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ভারতে অনুরূপ সমস্যা সমাধানে গৃহীত পদক্ষেপগুলোও খুলনায় অনুসরণ করা যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দালাল ছাড়াই যেভাবে মিলবে ড্রাইভিং লাইসেন্স!

দালাল ছাড়াই যেভাবে মিলবে ড্রাইভিং লাইসেন্স!

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২

রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App