×

সারাদেশ

মেহেরপুরে বাসচাপায় পশু চিকিৎসক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৩, ১১:৪০ এএম

মেহেরপুরে বাসচাপায় পশু চিকিৎসক নিহত

ছবি: সংগৃহীত

মেহেরপুরে রয়েল পরিবহনের চাকায় পিষ্ট হয়ে শামীম হোসেন (৩০) নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ মে) সকাল ৯টায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। তিনি পেশায় পশু চিকিৎসক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে পেশাগত কাজে মোটরসাইকেল নিয়ে বের হয়। গ্রামের সড়ক থেকে মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে প্রবেশের সময় মেহেরপুর থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি দ্রুতগামী বাস (যার নম্বর ঢাকা মেট্রো ব-১৫-৫৭০৫) শামিমকে ধাক্কা দেয়। এতে শামীম বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত হয়। মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি টিম ও সদরথানা পুলিশ তাকে উদ্ধার করে মর্গে পাঠায়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহত শামীমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে ঘাতক বাস ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App