×

সারাদেশ

ঘূর্ণিঝড় ‘মোকা’: বিচ্ছিন্ন দ্বীপজেলা ভোলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৩, ০২:১৩ এএম

ঘূর্ণিঝড় ‘মোকা’: বিচ্ছিন্ন দ্বীপজেলা ভোলা

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘মোকা’র কারণে ৮নং মহাবিপদ সংকেত ঘোষণার পর দেশের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশের একমাত্র দ্বীপজেলা ভোলা। শুক্রবার (১২ মে) রাত ১০টা থেকে ভোলার অভ্যন্তরীণ ও ঢাকা-ভোলা রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ৮ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পর জেলার অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। একই সময়ে বরিশাল থেকে ভোলা-বরিশাল রুটের নৌযান চলাচল বন্ধ করা হয়েছে।

এ ছাড়া ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল বন্ধ করা হয়।

ফেরির ব্যবস্থাপক (বাণিজ্য) পারভেজ খান বলেন, ৮ নম্বর মহা বিপদ সংকেত ঘোষণার পর উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-বরিশাল ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগেই ভোলার বিভিন্ন রুট থেকে ৫টি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫৮ পদের বিপরীতে আবেদন প্রায় পাঁচ শতাধিক

৫৮ পদের বিপরীতে আবেদন প্রায় পাঁচ শতাধিক

আলজেরিয়ার ইতিহাসে প্রথম নারী স্পিকার খালিদা বউফেদেশ

আলজেরিয়ার ইতিহাসে প্রথম নারী স্পিকার খালিদা বউফেদেশ

ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ

ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App