×

সারাদেশ

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ১০:৫৯ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে টুকু বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মে) বিকেলে মথুরাপুর গ্রামে ধান ভেজানোর জন্য বৈদ্যুতিক মটরের সুইচ দেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত টুকু বেগম একই উপজেলার মথুরাপুর গ্রামের মৃত হামিদুল গাজীর স্ত্রী।

স্থানীয়রা জানান, বুধবার বিকেল ৫টার সময় ধান ভেজানোর জন্য মটরের সুইচ দিতে গেলে বৈদ্যুতিক স্পৃর্শে ছিটকে নিচে পড়ে গুরত্বর আহত হয় সে। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আফরান জামিন বৃষ্টি তাকে মৃত ঘোষণা করেন। এদিকে তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি ( জিডি) হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

রিট খারিজ ছবি ছাড়া করা যাবে না জাতীয় পরিচয়পত্র

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App