×

সারাদেশ

ভোলায় মজুত ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৩, ১০:১৪ এএম

ভোলায় মজুত ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস

ছবি: সংগৃহীত

ভোলার ইলিশা ইউনিয়নে নতুন গ্যাসক্ষেত্র পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। এতে ১৮০-২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত আছে।

সোমবার (২২ মে) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এটি দেশের ২৯তম গ্যাসক্ষেত্র, এ থেকে ৩০ বছর গ্যাস উৎপাদন করা যাবে।

জানা গেছে, এ গ্যাস ক্ষেত্রটির গভীরতা ৩ দশমিক ৪৪ কিলোমিটার। কূপে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত প্রথম ড্রিলিং স্টেম পরীক্ষায় দেখা গেছে, গভীর স্তরে এর চাপ প্রায় ৩৫০০ পিএসআই এবং গ্যাস প্রবাহ দৈনিক ১৪ মিলিয়ন ঘনফুট। এ কূপ থেকে গ্যাস উৎপাদন বাণিজ্যিকভাবেও লাভজনক হবে বলে মনে করে বাপেক্স।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App